Logo
প্রিন্টের তারিখ: 22 September 2026 | প্রকাশের তারিখ: Sep 22, 2026

সংবাদ শিরোনাম : টাকার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ।

টাকার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ।
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই সন্তানের জনকের বিরুদ্ধে এক বাকপ্রতিবন্ধী শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খাঁড়ুভাঁজ এলাকায়। 

এই ঘটনায় বাদি হয়ে বাকপ্রতিবন্ধী ওই শিশুটির পিতা অভিযুক্ত মাহাবুল ইসলামের (৩২) নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মাহাবুল ইসলাম দুই সন্তানের জনক। মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। খেলার সময় অভিযুক্ত মাহাবুল ইসলাম তার বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবন্ধী শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে। শিশুটি পরে বাড়িতে গিয়ে আকারঈঙ্গিতে তার পরিবারের লোকজনের কাছে বলে।পরে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি কৌশলে আত্মগোপন করেন।

তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ্ আল মাহমুদ বলেন, ' শিশুটির পিতা বাদি হয়ে তারাগঞ্জ থানায় অভিযুক্ত মাহাবুল ইসলামের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আমরা আসামী জোর চেষ্টা চালাচ্ছি।'
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF