Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : সুনামগঞ্জে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি               

সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ মো. নয়ন মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।
(১৪ জুলাই মঙ্গলবার) দুপুরে সুনামগঞ্জ পৌরসভাস্থ ট্রাফিক পয়েন্ট থেকে কাজির পয়েন্টগামী পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নয়ন মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মাঠগাঁও গ্রামের সোনা মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি অভিযানিক দল সদর থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নয়ন মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা তাকে আটক করেন।
পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার কাছে মাদক থাকার কথা স্বীকার করে ও একটি খাকী রঙের প্লাস্টিকের বস্তা থেকে ২৪ বোতল বিদেশি মদ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এই বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার আলামতসহ আসামিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF