Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : তারাগঞ্জে মানবিকতার অনন্য দৃষ্টান্ত: হাসপাতালে চিকিৎসাধীন স্কুল শিক্ষার্থীর পাশে- ইউএনও।

তারাগঞ্জে মানবিকতার অনন্য দৃষ্টান্ত: হাসপাতালে চিকিৎসাধীন স্কুল শিক্ষার্থীর পাশে- ইউএনও।
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

মানবিকতার সবচেয়ে সুন্দর পরিচয় তখনই পাওয়া যায়, যখন একজন দায়িত্বশীল মানুষ বিপদের সময় অসহায়ের পাশে এসে দাঁড়ান।
ঠিক তেমনি এক অনন্য ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন রংপুরের তারগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানা গেছে, তারগঞ্জ উপজেলা প্রশাসন স্কুলের শিক্ষার্থী বেনজির বর্তমানে গুরুতর অসুস্থাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিক্ষার্থীর এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন তারগঞ্জের শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যার।

তিনি নিজে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থী বেনজিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।হাসপাতালে অবস্থানকালে ইউএনও অসুস্থ শিক্ষার্থীর পরিবারের সদস্যদের ও কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং এই সংকটময় মুহূর্তে গভীর সাহস জোগান। একজন দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং একজন মানবিক অভিভাবক হিসেবে তাঁর এই আন্তরিক উপস্থিতি উপস্থিত সবাইকে আপ্লুত করেছে।ইউএনও মোনাববরের এমন সহমর্মিতা ও মানবিক উদ্যোগের প্রশংসা এখন তারগঞ্জবাসীর মুখে মুখে।

স্থানীয় সচেতন মহল থেকে প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার এমন সংবেদনশীল আচরণ সাধারণ মানুষের মনে আস্থা, ভালোবাসা ও অনুপ্রেরণা জাগায় তৈরি করে নিয়েছি। এদিকে চিকিৎসাধীন শিক্ষার্থী বেনজিরের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ। অসুস্থ শিক্ষার্থীর বাবা-মা বলেন মহান আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত শিফা দান করেন এবং তারগঞ্জের ইউএনও স্যারকে এভাবেই আজীবন মানুষের সেবায় নিবেদিত হয়ে কাজ করার তাওফিক দান করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF