Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার।

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার।
 নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানকৃত প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, শনিবার (৪ জুলাই) বিকেলে এসআই (নি.) তানজির আহমেদের নেতৃত্বে এএসআই (নি.) আশরাফ খাঁন ও সঙ্গীয় ফোর্স কুশিউড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. সোহাগ (২৩)-এর বসতঘরে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. সোহাগ পালিয়ে যান।

অভিযানে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১২০ বোতল ভারতীয় মদ, ২ হাজার ১০০টি পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ এবং ৪০০টি পন্ডস স্যান্ডাল রেডিয়েন্স ট্যালকম পাউডার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা এসব মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩৭ হাজার টাকা।

এ ঘটনায় অভিযুক্ত মো. সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান দোয়ারাবাজার থানার ওসি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF