Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : মেসির রেকর্ড গোলে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

মেসির রেকর্ড গোলে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

ডেস্ক নিউজ

বিশ্বকাপে আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয়ে ম্যাচের নয় মিনিটে পেনাল্টি পায়। এই ম্যাচে উজ্জীবিত হয়ে পেনাল্টি শট নিতে এসে গোল মিস করে মেসি। 

প্রথমার্ধের খেলায় নিজেদের নিয়ন্ত্রণে অধিকাংশ সময় বল রেখে অবশেষে ৩৮ মিনিটে ডেডলক ভাঙ্গে মেসি। বাম পাশের ক্রস থেকে বা পায়ের শটে বল জালে পাঠায়। এই গোল দিয়ে মেসি বিশ্বকাপের সর্বাধিক গোল করার রেকর্ড নিজের করে নিলেন। 

বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এখন ১৭ গোল দিয়ে সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে রেকর্ড করলেন। সেই সাথে আরেকটি রেকর্ড নিজের করে নিলেন টানা বিশ্বকাপের সাত ম্যাচ গোল দিয়ে। প্রথমার্ধের খেলা শেষে আর্জেন্টিনা এক শূন্য গোলে এগিয়ে আছে।


© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF