Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : কাজিপুরে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কাজিপুরে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
ডেস্ক নিউজ 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামে এক গৃহবধূকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক হিসেবে পরিচিত সবুজ মিয়ার বিরুদ্ধে একই গ্রামের থাই ব্যবসায়ী সাহার আলীর স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, গত ২১ জুন রাতে ওই গৃহবধূ নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, সবুজ মিয়াও একই সময় থেকে এলাকায় অনুপস্থিত রয়েছেন।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সবুজ মিয়ার সঙ্গে ওই গৃহবধূর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে এর আগেও এলাকায় নানা আলোচনা ছিল বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।

জানা গেছে, ওই গৃহবধূ দুই সন্তানের জননী। অন্যদিকে অভিযুক্ত সবুজ মিয়াও বিবাহিত এবং তার দুইটি সন্তান রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত সবুজ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।


© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF