Logo
প্রিন্টের তারিখ: 23 July 2026 | প্রকাশের তারিখ: Jul 23, 2026

সংবাদ শিরোনাম : ‎ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার ৩ ‎

‎ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অভিযোগে  গ্রেপ্তার ৩ ‎

‎কার্তিক ঘোষ স্টাফ রিপোর্টার 
‎
‎ঢাকার ধামরাই উপজেলা উপজেলার একটি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।

‎পুলিশ জানায়, অভিযানের সময় তিনজন ডাম্প ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

কৃষিজমি থেকে অনুমতি ছাড়াই মাটি কেটে তা বিভিন্ন স্থানে বিক্রি করা হয় । এতে কৃষিজমির উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

‎এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ধামরাই থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা । এছাড়া অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্ত চলমান রয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশজনতা
সকল কারিগরি সহায়তায়ঃ Ummah Host BD
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF