রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫ নম্বর চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন মো. খায়রুল ইসলাম। পেশায় তিনি একজন বি.এসসি ইঞ্জিনিয়ার।
চেয়ারম্যান প্রার্থী খায়রুল ইসলাম তাঁর নির্বাচনী প্রত্যাশা তুলে ধরে বলেছেন, তিনি প্রচলিত নেতৃত্বের বাইরে গিয়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনসেবা করতে চান। একই সঙ্গে দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “চেয়ারম্যান হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।” খায়রুল ইসলামের ভাষ্য, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব। দায়িত্ব পেলে মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করবেন তিনি।
তিনি আরও বলেন, সৎ নেতৃত্ব ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর, উন্নত ও দুর্নীতিমুক্ত চান্দাইকোনা ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।