ঢাকা | বঙ্গাব্দ

তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 51
তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পুলিশি অভিযানে ধর্ষক মাহাবুল গ্রেফতার। ছবির ক্যাপশন : মোঃ মাহাবুল
মোঃ নয়ন মিয়া,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: 

রংপুরের তারাগঞ্জে ১৪ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো: মাহাবুলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২০ জুলাই, ২০২৬) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলার খারুভাজ এলাকা থেকে তারাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহাবুল রংপুর সদর থানার বল্লাম্পুর (দর্জিটারি) এলাকার আজাবুলের ছেলে। সে দীর্ঘদিন ধরে তারাগঞ্জের খারুভাজ গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিল। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই, ২০২৬ তারিখে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-০৯)। ঘটনার পর থেকেই আসামি মাহাবুল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খারুভাজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। 

এদিকে বাকপ্রতিবন্ধী শিশুর ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার মাত্র চারদিনের মাথায় মূল আসামিকে দ্রুত গ্রেফতার করায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে তারা অপরাধীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ দুপুরের দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকপ্রতিবন্ধী শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই দ্রুত গ্রেফতারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ