দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও বাজারে সাইকেল চু'রি'র সময় স্থানীয়দের তৎপরতায় আঙ্গুর মিয়া (পিতা: আব্দুল আজিম) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের বাড়ি ছাতক উপজেলার উপজেলার বাসিন্দা ।
চাইরগাঁও বাজারের ফজর মিয়ার দোকান থেকে সাইকেল নিয়ে পালানোর সময় উপস্থিত জনতা তাকে আ'টক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে মাদকদ্রব্য হিসেবে ইয়াবা ট্যাবলেট এবং বেশ কয়েক পুটলা গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক চুরির সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সাইকেল চু'রির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে স্থানীয় লোকজনের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়। তার কাছে নেশাজাতীয় মাদকদ্রব্য পাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, আটককৃত আঙ্গুর মিয়াকে পুলিশের নিকট সোপর্দ করার প্রস্তুতি চলছে। এই ঘটনায় এলাকায় চুরির আতঙ্কের পাশাপাশি মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।