ঢাকা | বঙ্গাব্দ

গাড়ুদহ মহব্বত হাসান শিশু সদন উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে কোচিং বাণিজ্যের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 175
গাড়ুদহ মহব্বত হাসান শিশু সদন উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে কোচিং বাণিজ্যের অভিযোগ ছবির ক্যাপশন :
মুকুল হোসেন, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়ুদহ মহব্বত হাসান শিশু সদন উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহার করে প্রাইভেট কোচিং বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মিলে শ্রেণিকক্ষেই নিয়মিত কোচিং করাচ্ছেন। আর এ জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রতি মাসে টাকা দেওয়ারও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

গত বৃহস্পতিবার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষ ব্যবহার করে কোচিং কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায় বলে জানা গেছে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর জন্য শ্রেণিকক্ষ ব্যবহার করছেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে গাড়ুদহ মহব্বত হাসান শিশু সদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিদ্যালয়ে কয়েকজন খণ্ডকালীন শিক্ষক রয়েছেন। তাদের বেতন কম। তাই তাদের শ্রেণিকক্ষে প্রাইভেট কোচিং করানোর অনুমতি দিয়েছি। আর তারা প্রতি মাসে আমাকে টাকা দেয় এই যে দেখেন এ মাসের টাকা

প্রধান শিক্ষকের এই বক্তব্যের পর বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহারের বিনিময়ে অর্থ গ্রহণের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ব্যক্তিগত কোচিংয়ের জন্য ব্যবহার এবং এর বিনিময়ে প্রতিষ্ঠানের প্রধানের অর্থ গ্রহণের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের তদন্ত করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহারের অনুমতি, কোচিং পরিচালনার নিয়ম এবং প্রধান শিক্ষকের কাছে মাসিক টাকা দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ

কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ