ঢাকা | বঙ্গাব্দ

তারাগঞ্জে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও টেকসই কৃষি উন্নয়ন বিষয়ক মতবিনিময়।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 156
তারাগঞ্জে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও টেকসই কৃষি উন্নয়ন বিষয়ক মতবিনিময়। ছবির ক্যাপশন :
মোঃ নয়ন মিয়া, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় দলভুক্ত কৃষকদের সাথে ১৬আগষ্ট উপজেলার ঘনিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ ওয়াহেদ, কৃষি তথ্য সার্ভিস এর পরিচালক, মশিউর রহমান সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়। 

সভায় বক্তারা রংপুর অঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, মানসম্মত বীজ ও সারের সঠিক ব্যবহার এবং টেকসই কৃষি পদ্ধতির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দলভুক্ত কৃষকদের কৃষিভিত্তিক সমস্যা, সম্ভাবনা এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষি দলের প্রতিনিধি ও সাধারণ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ

কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ