ঢাকা | বঙ্গাব্দ

ভারতে সরকারি ভাবে গোমুত্র সংগ্রহ, লিটার প্রতি ২০ রুপি।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 232
ভারতে সরকারি ভাবে গোমুত্র সংগ্রহ, লিটার প্রতি ২০ রুপি। ছবির ক্যাপশন :
অনলাইন নিউজ;

বুলন্দশহর, উত্তর প্রদেশ: ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে উত্তর প্রদেশ সরকার। বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে।

প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি পর্যন্ত দেওয়ার পরিকল্পনা রয়েছে।

গোমূত্র সংগ্রহের কাজে যুক্ত গ্রামীণ নারীদেরও আর্থিকভাবে সম্পৃক্ত করা হয়েছে। তারা প্রতি লিটার গোমূত্র সংগ্রহের বিপরীতে ২ রুপি করে কমিশন পাচ্ছেন।

উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার বলছে, এ উদ্যোগের অন্যতম লক্ষ্য কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করা এবং গ্রামীণ নারীদের জন্য অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টি। পাশাপাশি দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গবাদিপশুর দেখভালেও প্রকল্পটি ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার।

তবে সরকারের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী সমাজবাদী পার্টি। দলটি প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ হিসেবে অভিহিত করে সমালোচনা করেছে।

সরকারি উদ্যোগটির কার্যকারিতা যাচাই করতে আপাতত বুলন্দশহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে কার্যক্রম চলছে। প্রকল্প সফল হলে পরবর্তী সময়ে উত্তর প্রদেশের আরও এলাকায় এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ

কাবাডিতে কোতোয়ালীকে হারিয়ে রংপুরে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা দ