ঢাকা | বঙ্গাব্দ

কাজিপুরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মারধরের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকির দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 120
কাজিপুরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মারধরের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকির দাবি ছবির ক্যাপশন :
মুকুল হোসেন, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী শাহপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, মারধর এবং মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২৬ তারিখে সোনামুখী শাহপাড়ার স্বতন্ত্রনাথ শাহের ছেলে অসিম শাহের সঙ্গে একই গ্রামের সুরেশ শাহের দুই ছেলে স্বপন শাহ ও দীপক শাহের রাস্তা নির্মাণ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে স্বপন ও দীপকসহ কয়েকজন মিলে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে অসিম শাহের মা অঞ্জলী রানী মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর অসিম শাহ ও তার পরিবার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অসিম শাহ জানান, গতকাল সোনামুখী বাজার থেকে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেলের গতিরোধ করে স্বপন ও দীপক শাহের ভাড়া করা লোকজন। পরে তাকে মারধর করা হয় এবং দায়ের করা মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়। এ সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

অসিম শাহ বলেন, রাস্তা নিয়ে কথা কাটাকাটির জেরে আমার মা ও দিদির ওপর হামলা করা হয়। আমার মায়ের মাথা ফেটে যায় এবং তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মামলা করার পর থেকে আমাকে ও আমার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ বাজার থেকে ফেরার পথে আমাকে মারধর করে মামলা তুলে নিতে বলা হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে অভিযুক্ত দীপক শাহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।

নিউজটি পোস্ট করেছেন : দেশজনতা

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
দেশজনতা

দেশজনতা

প্রতিবেদকের মোবাইল : 01515661574
সর্বশেষ সংবাদ
তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠ