ডেস্ক নিউজ:
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ৪ জুলাই মায়ামিতে মুখোমুখি হবে ও । গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে সহজেই নকআউট পর্বে জায়গা করে নেওয়া আর্জেন্টিনাকে নিয়েই এবার চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করেছেন এক আলোচিত ওঝা।

তার দাবি, রাউন্ড অব ৩২-এর ম্যাচেই বড় অঘটন ঘটবে। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দেবে কেপ ভার্দে। তিনি বলেন, “শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।”
এদিকে ওঝার এই ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, বর্তমান ফর্ম, অভিজ্ঞতা ও শক্তির বিচারে আর্জেন্টিনাই ম্যাচটির স্পষ্ট ফেবারিট। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে ভবিষ্যদ্বাণী সত্যি হয় নাকি নিজেদের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা।