এম এ কাজী আজিম-ফেনী জেলা (প্রতিনিধি:)
ফেনী জেলার বিভিন্ন স্থানে দেয়ালজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ–এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টা
র দেখা গেছে। এসব পোস্টারে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী–এর ছবি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
র দেখা গেছে। এসব পোস্টারে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী–এর ছবি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ২১ জুন রাতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া-মহল্লায় এসব পোস্টার চোখে পড়ে। তবে কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় জনমনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।